রাঙামাটির কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর উদ্যোগে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় দরিদ্র, দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ, ঢেউটিন ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
রবিবার সকালে ওয়াগ্গাছড়া জোন সদর প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী, সিগন্যালস সুবিধাবঞ্চিত পরিবারের সদস্যদের হাতে এসব সহায়তা তুলে দেন। অনুষ্ঠানে ৬টি পরিবারের মাঝে নগদ অর্থ, ৫টি পরিবারের মাঝে ঢেউটিন এবং ১টি পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
এ সময় জোন কমান্ডার বলেন, পার্বত্য অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন ও মানবিক সহায়তা নিশ্চিত করতে বিজিবি ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।




