শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
মূলপাতাঅর্থনীতিকাপ্তাই বাজার সমিতি নির্বাচনে জয়নাল সভাপতি করিম সম্পাদক

কাপ্তাই বাজার সমিতি নির্বাচনে জয়নাল সভাপতি করিম সম্পাদক

রাঙামাটির কাপ্তাই উপজেলার ঐতিহ্যবাহী নতুন বাজার বণিক কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের ত্রি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সমিতির কার্যালয়ে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর রাত সাড়ে ১১টায় নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা সমবায় কর্মকর্তা হিমেল দে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে সভাপতি পদে ছাতা প্রতীক নিয়ে ২২৯ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন মো: জয়নাল আবেদীন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আলহাজ্ব আবদুল আলীম কালাম (চেয়ার প্রতীক) পেয়েছেন ২২৬ ভোট। অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে বাঘ প্রতীক নিয়ে ১৫৯ ভোট পেয়ে পুনরায় বিজয়ী হয়েছেন মোঃ করিম উদ্দিন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোফাজ্জল হোসেন স্বপন (দেয়ালঘড়ি প্রতীক) ১৪৮ ভোট এবং মোঃ তরিক উল্লাহ (হারিকেন প্রতীক) ১৩৪ ভোট পেয়েছেন।

অন্যান্য পদে বিজয়ীরা হলেন— সহ-সভাপতি মিন্টু চন্দ্র শীল ও হাবিবুল ইসলাম শিপু; সহ-সম্পাদক মো: ইউসুফ; সাংগঠনিক সম্পাদক মোঃ কুতুবউদ্দিন এবং অর্থ সম্পাদক মোঃ হেলাল উদ্দিন। এছাড়া কার্যকরী সদস্য পদে শরীফ হোসেন, মোহাম্মদ আব্দুল শুক্কুর, মোহাম্মদ বায়েজিদ হোসেন, মোঃ বেলাল হোসেন মানিক ও মোঃ বাদশা মিয়া নির্বাচিত হয়েছেন।

এর আগে, সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে লাইনে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করেন। নতুন বাজার বণিক কল্যাণ সমিতির অন্তর্বর্তীকালীন ব্যবস্থাপনা কমিটির সভাপতি লোকমান আহমেদ জানান, মোট ৫০২ জন ভোটারের এই নির্বাচনে ১২টি পদের বিপরীতে ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় সম্পূর্ণ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments