রাঙামাটির কাপ্তাই উপজেলায় তথ্য অফিসের আয়োজনে ভ্রাম্যমান ট্রাকযোগে সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ভ্রাম্যমান সংগীতা শুরু করা হয়।
দিনব্যাপী সংগীতা অনুষ্ঠান কাপ্তাই উপজেলার কেপিএম কয়লার ডিপু হরি মন্দির, কলাবাগান, কাপ্তাই উপজেলা সদর, নতুন বাজার জেটিঘাট, শিলছড়ি এলাকাসহ বিভিন্ন জনবহুল স্থানে এই সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় কাপ্তাই তথ্য অফিসের লোক সঙ্গীত দলের সদস্য বাউল শিল্পী বসুদেব মল্লিকের নেতৃত্বে শিল্পী লিপি দাশ, টুন্টু রাম ও নিপু মল্লিক সঙ্গীতানুষ্ঠানে উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতামূলক সঙ্গীত পরিবেশন করেন। এর আগের রোবার কাপ্তাই উপজেলা সদরে ভ্রাম্যমান সংগীতানুষ্ঠান উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো রুহুল আমিন । এসময় কাপ্তাই সহকারী তথ্য অফিসার মো. দেলোয়ার হোসেন, কাপ্তাই খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ ঘোষ, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জহুরা খাতুন ও কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত উপস্থিত ছিলেন।
কাপ্তাইয়ে ভোটে জনসচেতনতা বৃদ্ধিতে ভ্রাম্যমান ট্রাকযোগে সঙ্গীত
RELATED ARTICLES




