গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষ্যে ভোটার উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে ভ্রাম্যমান ট্রাকযোগে সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল হতে সন্ধ্যা পর্যন্ত কাপ্তাই উপজেলার কেপিএম কয়লার ডিপু হরি মন্দির, কলবাগান, কাপ্তাই উপজেলা সদর, নতুন বাজার জেটিঘাট, শিলছড়ি এলাকা সহ বিভিন্ন জনবহুল স্থানে এই সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় কাপ্তাই তথ্য অফিসের লোক সঙ্গীত দলের সদস্য বাউল শিল্পী বসুদেব মল্লিক এর নেতৃত্বে শিল্পী লিপি দাশ, টুন্টু রাম এবং নিপু মল্লিক সঙ্গীতানুষ্ঠানে উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতামূলক সঙ্গীত পরিবেশন করেন।
এর আগে এদিন কাপ্তাই উপজেলা সদরে অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ভ্রাম্যমান সঙ্গীতানুষ্ঠান এর উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো রুহুল আমিন ।
এ সময় কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন, কাপ্তাই খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ ঘোষ, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জহুরা খাতুন, কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত উপস্থিত ছিলেন।




