শনিবার, জুন ২০, ২০২৬
মূলপাতাঅর্থনীতিকাপ্তাই বিএসপিআই’র প্রধান ফটকের সামনে সড়ক বেহাল, চরম ভোগান্তিতে পথচারী ও শিক্ষার্থীরা

কাপ্তাই বিএসপিআই’র প্রধান ফটকের সামনে সড়ক বেহাল, চরম ভোগান্তিতে পথচারী ও শিক্ষার্থীরা

রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট (বিএসপিআই)-এর প্রধান ফটকের সামনের সড়কটি দীর্ঘদিন সংস্কার না করায় চরম বেহাল দশায় পরিণত হয়েছে। সড়কে ছোট-বড় গর্ত সৃষ্টির কারণে একদিকে যেমন যান চলাচল ব্যাহত হচ্ছে, অন্যদিকে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ পথচারী ও শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের অভিযোগ, রাস্তা দিয়ে চলাচলের সময় প্রতিনিয়ত ময়লা ও কাদামাটি ছিটকে শরীরে এসে পড়ে। যার ফলে জামাকাপড় নষ্ট হয়ে অনেক সময় ক্লাস না করেই বাড়ি ফিরে যেতে হয়।

“ইন্সটিটিউটের প্রধান সড়কের বেহাল অবস্থায় আমরা নানা সমস্যায় ভুগছি। কাদামাটি শরীরে ছিটকে পড়ার কারণে এই অবস্থায় ক্লাস করা আমাদের জন্য অসম্ভব হয়ে পড়েছে।”

কামরুল হাসান সৌরভ, শিক্ষার্থী (কম্পিউটার বিভাগ)

উল্লেখ্য, এই সড়কটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ। প্রতিদিন এই পথ দিয়ে বাংলাদেশ নৌবাহিনী শহীদ মোয়াজ্জেম ঘাঁটি, কাপ্তাই বন বিভাগ, বাংলাদেশ বন শিল্প কারখানা, পুলিশ সার্কেল অফিসসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী এবং শত শত পর্যটক রাঙামাটি যাতায়াত করেন। স্থানীয় বাসিন্দা নারায়ণ দাশ, মো. ইকবাল ও রাশেদ দ্রুত এই সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন।

বিএসপিআই-এর অধ্যক্ষ রূপক কান্তি বিশ্বাস জানান, সড়কটির বেহাল অবস্থার কারণে শিক্ষার্থীরা মারাত্মক সমস্যার সম্মুখীন হচ্ছে। বিষয়টি প্রশাসনিকভাবে জানানো হলেও এখনও কোনো সুরাহা মেলেনি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments