সোমবার, মে ১৮, ২০২৬
মূলপাতাঅপরাধদীঘিনালায় যৌথ বাহিনীর অভিযানে ৪৯৮ ফুট অবৈধ কাঠ জব্দ

দীঘিনালায় যৌথ বাহিনীর অভিযানে ৪৯৮ ফুট অবৈধ কাঠ জব্দ

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় সেনাবাহিনী ও বন বিভাগের যৌথ অভিযানে ৪৯৮ ফুট অবৈধ কাঠ জব্দ করা হয়েছে।

সোমবার দিনগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সুপারি বাগান এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। এসময় একটি ট্রাক থেকে এসব কাঠ জব্দ করা হয়। জব্দকৃত কাঠের মধ্যে ছিলো সেগুন, গর্জন, গামারি, গোলকাঠ, করই বিভিন্ন প্রজাতির কাঠ।

অভিযানে ১৩৮ টুকরায় ৪৯৮ ফুট অবৈধ কাঠ জব্দ করা হয়।   বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোনের ফোর ইস্ট বেঙ্গল রেজিমেন্টের জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আল-আমিনের নির্দেশনায় এবং জোন এডজুটেন্ট ক্যাপ্টেন আব্দুল্লা আল আজমি’র নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। সেনা সূত্রে জানা যায়, সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে ট্রাকটি তল্লাশি করে সেগুন, গর্জন, গোদা, চাপালিশ, কড়ই ও গামারসহ বিভিন্ন প্রজাতির মোট ১৩৮ টুকরা গোল কাঠ জব্দ করা হয়।অভিযান চলাকালে বন বিভাগের উপ-রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ তোজিম উদ্দিন উপস্থিত ছিলেন।

জব্দ করা কাঠের পরিমাণ প্রায় ৪৯৮.০১ ঘনফুট, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র পাহাড়ি বনাঞ্চল থেকে অবৈধভাবে কাঠ সংগ্রহ করে পাচারের চেষ্টা করে আসছিল। সেনাবাহিনীর এ অভিযানে সেই চক্রের বড় একটি চালান আটক করা সম্ভব হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments