রাঙামাটি রিজিয়নের কাপ্তাই উপজেলার ১০ আর ই ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার কেরেককাটা এলাকায় বসবাসকারী অসহায়, দরিদ্র, গরীব জনসাধারণ ও শিশুদের বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান ও ঔষধ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে এ চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।
এসময় দূর দুরান্ত থেকে অসহায় দরিদ্র জনসাধারণ স্বাস্থ্য সেবা নিতে চিকিৎসা ক্যাম্পেইনে আসেন। বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের দিক নির্দেশনায় ১০ আর ই ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এস এম সাদিক শাহরিয়ারের (পিএসসি) তত্ত্বাবধানে উক্ত চিকিৎসা সেবা দেন ১০ আর ই ব্যাটালিয়নের মেডিক্যাল অফিসার ( আর এমও) ক্যাপ্টেন মে.: হাসানউজ্জামান এ্যানী। ১০ আর ই ব্যাটালিয়নের পক্ষ থেকে ভবিষ্যতেও এরকম সুবিধা বঞ্চিত মানুষের জন্য চিকিৎসা সেবা অব্যাহত থাকবে বলে জানানো হয়।




