পার্বত্য এলাকার সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করণের নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) এর ব্যবস্থাপনায়,বৃহস্পতিবার লংগদুর রাজনগর এলাকায় একটি ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
এ ক্যাম্পেইনে এলাকার দরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়। ক্যাম্পেইনে রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) এর মেডিক্যাল অফিসার ও মেডিক্যাল টিম বিভিন্ন রোগের বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ করেন।
উক্ত মেডিক্যাল ক্যাম্পেইনে ৪০ জন পাহাড়ী ও বাঙ্গালী পরুষ, মহিলা ও শিশু চিকিৎসা সেবা গ্রহণ করেন। চিকিৎসা সেবার পাশাপাশি জনসচেতনতামূলক পরামর্শ ও স্বাস্থ্যবিধি মেনে চলার গুরুত্ব তুলে ধরা হয়।




