সোমবার, নভেম্বর ১৬, ২০২৬
মূলপাতাUncategorizedকাপ্তাই বারঘোনিয়া কর্ণফুলী নালন্দা বৌদ্ধ বিহারে ৩৯তম দানো কঠিন চীবর

কাপ্তাই বারঘোনিয়া কর্ণফুলী নালন্দা বৌদ্ধ বিহারে ৩৯তম দানো কঠিন চীবর

রাঙামাটির কাপ্তাইয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী বারঘোনিয়া কর্ণফুলী নালন্দা বৌদ্ধ বিহারে ৩৯তম দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দিনব্যাপী আয়োজিত এ উৎসবে বৌদ্ধ ভিক্ষুসংঘের ধর্মদেশনা, মহাসংঘদান ও কঠিন চীবর দানসহ বিভিন্ন ধর্মীয় আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রথম পর্বে মহাসংঘদানে প্রধান ধর্মদেশক ছিলেন বারঘোনিয়া জ্ঞানোদয় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত রক্ষিতানন্দ থের।  ধর্মদেশক ছিলেন বিলাইছড়ির দুপ্যাছড়ি ত্রিরত্ন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত শাক্যপ্রিয় থের। বিশেষ ধর্মদেশক ছিলেন রাঙ্গুনিয়ার লিচুবাগান জুম পাড়া সার্বজনীন ত্রিরত্ন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত জ্যোতিলঙ্কার থের।
দ্বিতীয় পর্বে কঠিন চীবর দান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  নালন্দা বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত বিপুলজ্যোতি থের।
এ পর্বে বিশেষ ধর্মদেশক হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া ভিক্ষু সমিতির কোষাধ্যক্ষ ভদন্ত উত্তমানন্দ স্থবির।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য উথোয়াইমং মারমা। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য তিমথী খিয়াং।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বিহার পরিচালনা কমিটির সভাপতি  সমর বড়ুয়া। বিহারের সাধারণ সম্পাদক কাজল বড়ুয়া ও  অর্থ সম্পাদক রাজু কান্তি বড়ুয়ার সঞ্চালনায় এসময়
কর্ণফুলী নালন্দা বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সদস্য, দায়ক-দায়িকা এবং উপাসক ও উপাসিকারা উপস্থিত ছিলেন। পরে সন্ধ্যায় আকাশ প্রদীপ উত্তোলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments