রাঙামাটিতে ক্রীড়ামোদী মানুষের বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়েছে ‘রাঙামাটি চ্যাম্পিয়ন্স লিগ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’।
মঙ্গলবার বিকেল ৩টায় রাঙামাটি মারী স্টেডিয়ামে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এ টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। রাঙামাটি রিজিয়নের ব্যবস্থাপনায় এবং রাঙামাটি পার্বত্য জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এই ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
পার্বত্য অঞ্চলে ফুটবলের নবজাগরণ সৃষ্টি এবং যুবসমাজকে মাদকমুক্ত রেখে সুস্থ ক্রীড়া চর্চায় উদ্বুদ্ধ করতেই এই উদ্যোগ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক, এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার, রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী এবং জেলার পুলিশ সুপার (পিপিএম) মুহাম্মদ আব্দুর রকিব।
প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক বলেন, “পার্বত্য এলাকার তরুণ ও যুবসমাজের মাঝে অপরিসীম ক্রীড়াপ্রতিভা রয়েছে।
এ ধরণের টুর্নামেন্ট স্থানীয় খেলোয়াড়দের জাতীয় পর্যায় পর্যন্ত পৌঁছে দিতে কার্যকর ভূমিকা রাখবে। উদ্বোধনী খেলায় বরকল উপজেলার সাথে লংগদু উপজেলা দল একে অপরের মুখোমুখী হয়। হিমেল চাকমা ৮/৯/২০২৬




