শনিবার, জুলাই ১১, ২০২৬
মূলপাতাঅর্থনীতিব্রিজঘাট সেতু ধস; রাঙামাটি-বান্দরবান সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ব্রিজঘাট সেতু ধস; রাঙামাটি-বান্দরবান সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

টানা কয়েক দিনের অতিরিক্ত ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের তীব্র স্রোতে রাঙামাটি-বান্দরবান সড়কের যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের সুখবিলাস দুধপুকুরিয়া এলাকার রাবার ড্যামের বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়। এতে আশপাশের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে।

একই সময়ে আজ শনিবার (১১ জুলাই) দিবাগত রাতে পাহাড়ি ঢলের তোড়ে রাঙামাটি-বান্দরবান সড়কের গুরুত্বপূর্ণ ‘ব্রিজঘাট সেতু’ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়ে একপর্যায়ে ভেঙে পড়ে। এর ফলে আজ শনিবার সকাল থেকে এই সড়কে সব ধরনের যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।

বাঙ্গালহালিয়া সিএনজি সমিতির সাধারণ সম্পাদক লিটন দাশ এবং ওই সড়কে চলাচলকারী স্থানীয় সিএনজি চালক নুনু বাদশা ও মানিক জানান, কয়েক দিনের টানা বৃষ্টিতে পাহাড়ি ছড়া ও নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। পানির তীব্র চাপ সহ্য করতে না পেরে দুধপুকুরিয়া এলাকার রাবার ড্যামের বেড়িবাঁধটি ভেঙে যায়। এরপর ঢলের পানির তীব্র স্রোতে সড়কের ব্রিজঘাট সেতুটি ধসে পড়ে। ফলে সকাল থেকে সড়কের দুই প্রান্তে বহু যানবাহন আটকা পড়েছে।

স্থানীয় দুধপুকুরিয়া ব্রিজঘাট এলাকার বাসিন্দা মো. তুষার এবং মো. টিপু মুঠোফোনে জানান, প্রতিবছর বর্ষা মৌসুমে এই এলাকায় পাহাড়ি ঢলের কারণে একই ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়। কিন্তু স্থায়ী কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা না থাকায় প্রতিবারই মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করে। তারা দ্রুত বেড়িবাঁধ পুনর্নির্মাণ এবং ক্ষতিগ্রস্ত সেতুটি সংস্কার বা নতুন সেতু নির্মাণের দাবি জানান।

যোগাযোগ করা হলে বান্দরবান সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী সাখাওয়াত হোসেন  জানান, দুধপুকুরিয়া এলাকার রাবার ড্যামের বেড়িবাঁধ ভেঙে পানির তীব্র স্রোতে ব্রিজঘাট সেতুটি ভেঙে পড়েছে এবং সকাল থেকে যান চলাচল বন্ধ রয়েছে।

তিনি আরও জানান, সড়ক যোগাযোগ পুনঃস্থাপনের জন্য সওজ-এর একটি বিশেষ টিম ও প্রয়োজনীয় যানবাহন প্রস্তুত রাখা হয়েছে। তবে ওই সড়কের বালাঘাটা ও স্বর্ণমন্দির এলাকায় সড়ক পানিতে তলিয়ে থাকায় টিমটি এখনো ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা করতে পারছে না। পানি কিছুটা কমলেই দ্রুত সংস্কার কাজ শুরু করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments