বৃহস্পতিবার, জুলাই ২, ২০২৬
মূলপাতাপ্রধান খবরকাপ্তাইয়ে সিসি ক্যামেরার নজরদারিতে এইচএসসি পরীক্ষা শুরু, পরীক্ষার্থী ৮৪১ জন

কাপ্তাইয়ে সিসি ক্যামেরার নজরদারিতে এইচএসসি পরীক্ষা শুরু, পরীক্ষার্থী ৮৪১ জন

সারাদেশের মতো রাঙামাটির কাপ্তাই উপজেলাতেও বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টা থেকে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এইচএসসি পরীক্ষা। এবারের পরীক্ষায় উপজেলার একমাত্র কেন্দ্র কর্ণফুলী সরকারি ডিগ্রি কলেজে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা মিলিয়ে সর্বমোট ৮৪১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।

কর্ণফুলী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও কেন্দ্র সচিব মোহাম্মদ সিরাজ উদ্দিন জানান, এই কেন্দ্রে মোট ৩টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছেন। এর মধ্যে কর্ণফুলী সরকারি ডিগ্রি কলেজ থেকে ৬৩৯ জন, কাপ্তাই নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ থেকে ১৭১ জন এবং বিলাইছড়ি কলেজ থেকে ৩১ জন পরীক্ষার্থী রয়েছেন।

তিনি আরও জানান, এবারের পরীক্ষা পদ্ধতি সম্পূর্ণ নতুন ও আধুনিক। মাননীয় শিক্ষামন্ত্রীর নির্দেশনায় কেন্দ্রের প্রতিটি পরীক্ষা কক্ষ ও করিডোরে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এর ফলে ভারপ্রাপ্ত অধ্যক্ষের কার্যালয় থেকেই সরাসরি কক্ষের পরিস্থিতি এবং দায়িত্বরত শিক্ষকদের কার্যক্রম সার্বক্ষণিক মনিটরিং করা সম্ভব হচ্ছে।

পরীক্ষা কেন্দ্রের হল সুপার ও কাপ্তাই নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম বলেন, “পরীক্ষার সব প্রস্তুতি আগেই সম্পন্ন করা হয়েছিল। অত্যন্ত শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা চলছে।” তিনি সকল পরীক্ষার্থীকে পরীক্ষার নিয়মনীতি মেনে অংশ নেওয়ার আহ্বান জানান।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments