বুধবার, জুলাই ১, ২০২৬
মূলপাতাকৃষিকাপ্তাইয়ে কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

কাপ্তাইয়ে কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

রাঙামাটির কাপ্তাইয়ে ২০২৫-২৬ অর্থবছরে খরিপ-২ মৌসুমে উফসী রোপা আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৪০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ করা হয়েছে।

বুধবার (১ জুলাই) সকাল সাড়ে ১০টায় কাপ্তাই উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন ও উপজেলা কৃষি অফিসার আহসান হাবীব।

উদ্বোধনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষকদের উদ্দেশ্যে বলেন, “সরকার কৃষকদের পাশে থেকে বিনামূল্যে উপকরণ দিচ্ছে। এখন কৃষকদের দায়িত্ব সঠিক নিয়মে এই উপকরণ ব্যবহার করে কৃষি উৎপাদন বাড়ানো।”

কর্মসূচীর আওতায় প্রতিজন কৃষককে ৫ কেজি উফসী আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়। অনুষ্ঠানে কৃষি বিভাগের বিভিন্ন কর্মকর্তা ও স্থানীয় উপকারভোগী কৃষকেরা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments