রাঙামাটির কাপ্তাইয়ে বন্য হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত এক পরিবারকে নগদ অর্থ সহায়তা দিয়েছে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ। উপজেলার ৩ নং চিৎমরম ইউনিয়নের মুসলিম পাড়ার বাসিন্দা মো: তাহেরকে ক্ষতিপূরণ বাবদ ৪৯ হাজার ৫০০ টাকার চেক প্রদান করা হয়।
মঙ্গলবার দুপুরে কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ ‘কিন্নরী’-তে আনুষ্ঠানিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে এই চেক তুলে দেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: রায়হানুল ইসলাম।
চেক বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, কাপ্তাই রেঞ্জ অফিসার মামুনুর রহমান, রাম পাহাড় বিট অফিসার মিঠু তালুকদার, চিৎমরম ইউপি চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী, কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ এবং ১১৯ নং ভাইয্যাতলী মৌজার হেডম্যান থোয়াই অং মারমাসহ পুলিশ ও বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, গত বছরের ২৫ মে রাত ৮টার দিকে চিৎমরম ইউনিয়নের মুসলিম পাড়ার বাসিন্দা মো: তাহেরের বসতবাড়িতে একটি বন্য হাতি আক্রমণ করে ঘরবাড়ি ভেঙে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছিল।




