রাঙামাটি সদর উপজেলা কৃষি সম্প্রসারণের আয়োজনে রাঙামাটিতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে রাঙামাটি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়। এ কংগ্রেসে উপজেলার ৭টি ইউনিয়নের তালিকাভুক্ত কৃষক, ইউনিয়ন চেয়ারম্যান এবং উপসহকারী কৃষি কর্মকর্তারা অংশ নেন।
কংগ্রেসে কৃষিবিদরা বিষমুক্ত সবজি ও ফল উৎপাদনের উপর সর্বশেষ প্রযুক্তি নিয়ে কৃষকদের ধারনা দেন। রাসায়নিক সার প্রয়োগ ছাড়া কিভাবে ফলন বাড়ানো যায় তার উপর গুরুত্বারোপ করেন কৃষিবিদরা।

কংগ্রেসে প্রধান অথিতি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্বত্য অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী জিন্নাহ।
রাঙামাটি সদর উপজেলা কৃষি কর্মকর্তা শাহানাজ পারভীনের সভাপতিত্ব কংগ্রেসে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি জেলার উপ পরিচালক মো. মনিরুজ্জামান, পার্টনার প্রোগ্রামের মনিটরিং অফিসার কৃষিবিদ মো. শাহরিয়ার বিশ্বাস।




