রাঙামাটির কাপ্তাই সেনাজোন কর্তৃক পরিচালিত “কাপ্তাই শিশু নিকেতন” স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে স্কুল সংলগ্ন মাঠে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন রণজয়ী ৩৮বীর এর জোন কমান্ডার লেঃকর্ণেল মো.নাজমুল কাদির শুভ পিএসসি।
এ সময় উপস্থিত ছিলেন কাপ্তাই সেনা জোনের মেজর জিয়াউর রহমান ও শিশু নিকেতন স্কুলের অধ্যক্ষ রেহানা আক্তার।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন,লেখা পড়ার পাশাপাশি শারীরিক শিক্ষা প্রয়োজন, এতে শৃঙ্খলা শিখায়, তোমরা আগামীর ভবিষ্যৎ, তাই লেখা পড়ার পাশাপাশি খেলাধুলা একান্ত প্রয়োজন।
এসময় স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগন উপস্থিত ছিলেন।




