মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬
মূলপাতাএনজিওরাঙামাটিতে পার্বত্য শিক্ষার চ্যালেঞ্জ ও উত্তরণে গোলটেবিল সংলাপ

রাঙামাটিতে পার্বত্য শিক্ষার চ্যালেঞ্জ ও উত্তরণে গোলটেবিল সংলাপ

ভৌগোলিক দুর্গমতা, শিক্ষকসংকট, অবকাঠামোগত ঘাটতি ও পাবলিক পরীক্ষায় নিম্নমুখী ফলাফলের মতো নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে রাঙামাটিতে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে অঞ্চলভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক নীতিমালা গ্রহণের ওপর জোর দেওয়া হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক গোলটেবিল পলিসি ডায়লগে এ বিষয়ে বিস্তারিত আলোচনা ও সুপারিশ তুলে ধরা হয়।

ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় ইউএনডিপি বাংলাদেশ বাস্তবায়িত ‘ইআরআরডি-সিএইচটি’ (ERRD-CHT) প্রকল্পের ‘পিআরএলসি’ (PRLC) কম্পোনেন্টের আওতায় এই সংলাপের আয়োজন করা হয়। সংলাপে রাঙামাটি জেলার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার বিদ্যমান চিত্র ও উত্তরণের উপায় নিয়ে প্রস্তুতকৃত একটি নীতিনির্ধারণী পত্র উপস্থাপন ও পর্যালোচনা করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য চন্দ্রা চাকমা। সভায় বক্তব্য দেন জেলা পরিষদের সদস্য তিমথি খিয়াং এবং ইউএনডিপি কর্মকর্তা ঝুমা দেওয়ান। এ ছাড়া গোলটেবিলের মুক্ত আলোচনায় রাঙামাটির বিভিন্ন উপজেলার শিক্ষা কর্মকর্তা ও প্রধান শিক্ষকেরা অংশ নিয়ে মাঠপর্যায়ের বাস্তবতা ও নিজেদের মতামত তুলে ধরেন।

সংলাপে উপস্থাপিত নীতিনির্ধারণী পত্রে রাঙামাটির প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার সাম্প্রতিক পরিসংখ্যান ও প্রধান সমস্যাগুলো উঠে আসে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় রাঙামাটিতে পাসের হার কমে দাঁড়িয়েছে ৪৪.৮৮ শতাংশে, যা জাতীয় হার ৬২.২৫ শতাংশের তুলনায় বেশ কম। একই বছর এইচএসসি পরীক্ষায় জেলার পাসের হার ৩২.৯৮ শতাংশ, যেখানে জাতীয় হার ৫২.১২ শতাংশ।
দুর্গম যোগাযোগব্যবস্থা, আবাসন সুবিধার অভাব ও প্রতিকূল কর্মপরিবেশের কারণে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক ধরে রাখা কঠিন হচ্ছে। মাধ্যমিক পর্যায়ে রাঙামাটিতে প্রতিষ্ঠানপ্রতি শিক্ষকসংখ্যা (TPI) ৯.৯৫, যেখানে জাতীয় গড় ১৪। পাশাপাশি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে নারী শিক্ষকের হার মাত্র ২৮.১ শতাংশ।
অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিকক্ষ, বিজ্ঞানাগার ও গ্রন্থাগারের ঘাটতি রয়েছে। জরিপভুক্ত ৭১টি প্রতিষ্ঠানের মধ্যে ৩২টিতে শ্রেণিকক্ষের প্রয়োজনীয়তা এবং ২৯.৩ শতাংশ প্রাথমিক ও ১৩.৩ শতাংশ মাধ্যমিক প্রতিষ্ঠানে বিদ্যুৎ সংযোগের ঘাটতির চিত্র উঠে এসেছে।
দীর্ঘ ও ঝুঁকিপূর্ণ যাতায়াত, দারিদ্র্য, মৌসুমি কৃষি ও জুমচাষের প্রভাব, বাল্যবিবাহ এবং ভাষাগত ব্যবধানের কারণে ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রতিবন্ধী ও দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের—বিশেষ করে কিশোরীদের—শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
উত্তরণে যা বলা হয:
নতুন নীতিনির্ধারণী পত্রে শিক্ষার সংকট কাটিয়ে উঠতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, পর্যাপ্ত বাজেট বরাদ্দ এবং অংশীজনদের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। প্রস্তাবিত সুপারিশগুলোর মধ্যে রয়েছে—দুর্গম এলাকায় আবাসিক হোস্টেল নির্মাণ, সৌরবিদ্যুৎচালিত ডিজিটাল শ্রেণিকক্ষ চালু, নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিত করা, বিশেষ পাহাড়ি উপবৃত্তি ও মিড-ডে মিল সম্প্রসারণ এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের জন্য রেমিডিয়াল টিচিং বা প্রতিকারমূলক পাঠদান চালু করা।

মুক্ত আলোচনায় বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি-৪) এবং স্থানীয় বাস্তবতাকে বিবেচনায় নিয়ে সরকার, জেলা পরিষদ, শিক্ষা প্রশাসন, শিক্ষক ও অভিভাবকেরা সমন্বিতভাবে কাজ করলে রাঙামাটির সব শিশুর জন্য মানসম্মত ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত করা সম্ভব।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments