“মাদককে না বলি, সুন্দর জীবন গড়ি” প্রতিপাদ্যে রাঙামাটির বিলাইছড়িতে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিলাইছড়ি থানা পুলিশের আয়োজনে রবিবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের ধূপ্যাচর এলাকায় এ কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে বিলাইছড়ি থানার ওসি মো. ওসমান গনি, পুলিশ সদস্য, স্থানীয় ইউপি সদস্যসহ এলাকার সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। আলোচনা সভায় বক্তারা মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন। তাঁরা যুবসমাজকে মাদকমুক্ত থেকে সুন্দর জীবন গঠনে উদ্বুদ্ধ করার পাশাপাশি মাদক প্রতিরোধে সমাজের সর্বস্তরের মানুষকে সম্মিলিত ভূমিকা রাখার আহ্বান জানান।




