সোমবার, মে ১৮, ২০২৬
মূলপাতাপার্বত্য চট্টগ্রামখাগড়াছড়িসেনাবাহিনীর সহযোগিতায় ইফতার সামগ্রী বিতরণ

সেনাবাহিনীর সহযোগিতায় ইফতার সামগ্রী বিতরণ

সেনাবাহিনীর সহযোগিতায় অর্ধশত পরিবার পেলে ইফতার সামগ্রী   খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোনের উদ্যোগে দরিদ্র, অসহায় ও দুঃস্থ পরিবারের  মাঝে মানবিক সহায়তা দেওয়া হয়েছে।

এসময় ১৫০ পরিবারের মধ্যে ইফতার সামগ্রী, ১৭ জন দরিদ্র ব্যক্তিকে আর্থিক অনুদান ও প্রয়োজনীয় সহায়তা সামগ্রী প্রধান করা হয়।

জোন সূত্রে জানা যায়, আর্থিক সহায়তার পাশাপাশি কয়েকজন উপকারভোগীর হাতে জীবিকা সহায়তার অংশ হিসেবে সেলাই মেশিন, স্কুল ব্যাগ এবং নগদ অর্থ প্রদান করা হয়।

এছাড়া প্রয়োজন অনুযায়ী অন্যান্য সহায়ক সামগ্রীও বিতরণ করা হয়েছে। এদিকে ইফতার সামগ্রীর প্যাকেটে ছিল চাল, আটা, নুডলস, সেমাই, চিনি, ভোজ্যতেল, বাদাম, কিসমিস গুঁড়া দুধসহ বিভিন্ন প্রয়োজনীয় খাদ্য দ্রব্য ছিলো।

মানবিক সহায়তা সামগ্রী পেয়ে সুবিধাভোগী পরিবারগুলো পবিত্র রমজান মাসে ইফতার প্রস্তুতিতে স্বস্তি পেয়েছে বলে জানান। স্থানীয়দের মতে, দুর্গম পার্বত্য এলাকার দরিদ্র মানুষের জন্য এ ধরনের সহায়তা খুবই গুরুত্বপূর্ণ। উপকারভোগীরা সেনাবাহিনীর এ উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা করেছেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments